গাঁজাসহ বলিউড অভিনেত্রী গ্রেফতার

news-image

বিনোদন ডেস্ক : মাদক কাণ্ডে তুলকালাম চলছে বলিউডে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিষয়টি নিয়ে সরব হয়েছে ভারতের আইন-শৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে বেশ কয়েকজন তারকাকে ডাকা হয়েছে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী জেলও খেটেছেন।

এবার জানা গেল ভারতীয় টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহানকে গ্রেফতার করা হয়েছে মাদক কাণ্ডে। শনিবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ভারসোভা এলাকা থেকে তাকে ও ফয়সাল নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এসময় প্রীতিকা ও ফয়সালের কাছে ৯৯ গ্রাম গাজা পাওয়া গেছে। তাদের এরইমধ্যে আদালতেও হাজির করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

ভারতের হিমাচল প্রদেশের মেয়ে প্রীতিকা। ২০১৫ সালে টেলিভিশন জগতে তার অভিষেক হয়। ‘সাবধান ইন্ডিয়া’, ‘সিআইডি’ টিভি শোয়ে অভিনয় করেছেন তিনি। ‘সংকটমোচন মহাবলি হনুমান’ ধারাবাহিকে দেবী সরস্বতীর ভূমিকায় দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করাসহ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সমন পাঠায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রাকুল প্রীত সিং, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরকে। তাদের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদও করেছে এনসিবি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন