কোয়েল মল্লিকের ছেলে নাম ‘কবীর’

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের মে মাসে মা হয়েছিলেন টলিউড তারকা কোয়েল মল্লিক। পুত্র সন্তানের ছবি প্রকাশ করে সবার ভালোবাসা পান তিনি। কিন্তু কোয়েলের ছেলের নাম কী? এতদিন ধরে জল্পনার শেষ ছিল না। এতদিন পর প্রায় ৫ মাসের মাথায় নিজের ছেলের নাম প্রকাশ করলেন কোয়েল।

এই সময় জানিয়েছে, কোয়েল তার ছেলের নাম রেখেছেন-‘কবীর’। স্বামী নিসপালের সঙ্গে ছেলের ছবি দিয়ে কোয়েল লেখেন, ‘মহা অষ্টমীর এই আনন্দের মুহূর্তে আমরা আমাদের সন্তানের নাম সকলের সঙ্গে শেয়ার করে রাখলাম। ওর নাম কবীর।’

সন্তান জন্মের পরও কোয়েল লিখেছিলেন, ‘আমাদের ছোট্ট সদস্য আজ সকালেই পৃথিবীতে এসেছে। আপনাদের সকলের সঙ্গে এই খুশি ভাগ করে নিলাম। আমাদের প্রাণভরে আশীর্বাদ করবেন।’

এরপরেই তারকা থেকে আমজনতা সকলেই শুভেচ্ছা জানান কোয়েলকে। সেই তালিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আবির, পরম, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি, শুভশ্রী, রাজ সকলেই।

সাত বছরের দাম্পত্য জীবনে আজও কোয়েল-রানে একে অপরের ভীষণ ভালো বন্ধু। কোনও রকম গুজবকে পাত্তা দেননি তারা। মা হতে চলেছেন এই খবর নিজেই জানিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তখন শুভেচ্ছা বার্তায় উপচে পড়েছিল তার পোস্টের নিচে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন