,

বিশেষবাহিনীর অভিযানে আল-কায়দার শীর্ষ পর্যায়ের নেতা নিহত

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের বিশেষবাহিনীর অভিযানে দেশটির শীর্ষ পর্যায়ের এক আল-কায়দা নেতার নিহত হয়েছেন। শনিবার রাতে গজনি প্রদেশে এ ঘটনা ঘটে বলে আফগান গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

যুদ্ধবিধ্বস্ত দেশটির ন্যাশনাল ডিরেক্টোরেট অব সিকিউরিটি এক টুইট বার্তায় জানিয়েছে, অভিযানে নিহত আফগান নেতার নাম আবু মুহসিন আল-মাসরি মিসরের নাগরিক। যুক্তরাষ্ট্রের বাহিনীর মোস্ট ওয়ান্টেড আসামির তালিকায়ও নাম ছিল তার। ধারণা করা হচ্ছে, ভারতীয় উপমহাদেশ অঞ্চলের আল-কায়দা বাহিনীর দ্বিতীয় প্রধান ছিলেন তিনি।

তবে এ অভিযানের বিস্তারিত তথ্য বা ঠিক কখন এটি চালানো হয়েছিল এসব ব্যাপারে বিস্তারিত জানায়নি আফগান কর্তৃপক্ষ।

হুমাম আব্দেল-আল-রউফ নামেও পরিচিত আল-মাসরি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের মোস্ট ওয়ান্টেড টেররিস্ট তালিকায় নাম ছিল তার।

এফবিআই’র তথ্যে জানা যায়, একটি বিদেশি সন্ত্রাসী সংস্থাকে সমর্থন ও প্রয়োজনীয় রসদ জোগানো এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার পরিকল্পনার দায়ে ২০১৮ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তারা।

আফগানিস্তানে চলমান প্রায় দুই দশকের যুদ্ধের ইতি টানতে কাতারে যখন আফগান সরকার ও তালেবান বাহিনীর মধ্যে শান্তি আলোচনা চলছে তখন আল-কায়দার শীর্ষ পর্যায়ের এই নেতার নিহতের খবর এল।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পর মার্কিন মধ্যস্থতায় ইসলামিক যোদ্ধাদের সঙ্গে আফগান সরকারের শাস্তি আলোচনার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা