শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভোর্স নিয়ে যা বললেন মাহির

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। এবার তার ডিভোর্সের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে সেই খবর কতটা সত্য; জানেন শুধু তার আপনজন।

ফেসবুকে এতদিন এ খবর ছড়িয়ে বেড়ালেও এবার সেই বিষয়ে মুখ খুললেন মাহিয়া মাহি। বললেন, গত কয়েকদিন আগে ফেসবুকের একটি স্ট্যাটাস দেখে ভক্তরা এমনটা মনে করেন। তবে এই তথ্যের (ডিভোর্স) কোনো সত্যতা নেই।

অপুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, এই খবর পুরোপুরি গুজব।

বললেন, আমার যখন মন খারাপ থাকে তখন এই ধরণের স্ট্যাটাস আমি দিয়ে থাকি; তবে এর মানে এই নয় যে, অপুর(স্বামী) সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে।

মাহি বলেন, আমার যখন অনেক রাগ হয় তখন আসলে মনে থাকে না যে আমি কে, আমাকে অনেকেই দেখছেন ফেসবুকে। আমি কিছু লিখলে সেগুলো কন্ট্রোভার্সি তৈরি করতে পারে। জাস্ট নিজের রাগ এড়ানোর জন্য মূলত এসব স্ট্যাটাস দেই।

অপুর সঙ্গে দাম্পত্য জীবন কেমন চলছে; এ নিয়ে মাহি বলেন, মাঝে মাঝে অপুর সঙ্গে আমি অনেক রাগ করি। ওকে তো ২৪ ঘণ্টায় আমি ২৭ বার ছেড়ে দেই। তবে আমি রাগ করলেও ও রাগ করে না। তর্কেও জড়ায় না।

এদিকে, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম অভিনয় জীবন শুরু করেন মাহি।

প্রসঙ্গত, ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপু নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন মাহিয়া মাহি। এরপর থেকে তার সঙ্গে ছাড়াছাড়ি নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ