,

অসাম্প্রদায়িকতার আদর্শ উদাহরণ বাংলাদেশের দুর্গাপূজা : ভারতীয় হাইকমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের দুর্গাপূজা অসাম্প্রদায়িকতা বা সার্বজনীনতার আদর্শ উদাহরণ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব শুধু দক্ষিণ এশিয়ায় না, এখন পুরো পৃথিবীর কাছেই গুরুত্বপূর্ণ।

মিডিয়া পাড়ার পূজার আয়োজন দেখতে সন্ধ্যায় সস্ত্রীক কারওয়ান বাজারে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৈবাহিক সূত্রে চট্টগ্রামের জামাই হলেও বাংলাদেশে প্রথমবার দুর্গোৎসব দেখছেন বিক্রম দোরাইস্বামী। সাধারণ মানুষ, সব ধর্মের মানুষের এ রকম এক হয়ে দুর্গাপূজা আয়োজন দেখে তিনি অভিভূত।

ভারতীয় হাইকমিশনারের সহধর্মিনী ছোটবেলা থেকেই শুনে এসেছেন পিতৃভূমির দুর্গাপূজার গল্প। নিজের চোখে সেই আয়োজন দেখে অভিভূত সংগীতা দোরাইস্বামীও।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি