,

ফরিদপুরে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে রুম ভাড়া, অতঃপর…

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে অবস্থিত রাজস্থান আবাসিক হোটেল থেকে স্বর্না (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। শনিবার বিকেল হোটেলের ২০৭ নম্বর কক্ষ থেকে তরুণীর লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বেলা ২টার দিকে রাজস্থান আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মো. সজিব ও স্বর্না ২০৭ নম্বর রুমটি ভাড়া নেয়। শনিবার বেলা ২টার দিকে হোটেলের রুম বয় কক্ষে প্রবেশ করে বিছানার উপর তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে সে হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তরুণীকে হত্যা করা হয়ে থাকতে পারে। হোটেলের রেজিষ্টার তরুণীর নাম স্বর্না এবং স্বামী হিসাবে পরিচয় দেওয়া মো. সজিবের নাম লেখা রয়েছে। সজিবের বাড়ী মাদারীপুর সদর উপজেলার থানতলা গ্রামে। তার পিতার নাম মোতালেব মোল্লা। ঘটনার পর থেকে সজিব পলাতক রয়েছে।
কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পলাতক ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা