শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় জলাবদ্ধতায় কনুই জাল ও ঠেলা জাল নিয়ে মাছ!

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর এলাকায় ভরাটের ফলে অস্তিত্ব হারিয়েছে প্রায় অধিকাংশ খাল। যেগুলো কোনো মতে টিকে আছে সেগুলোরও প্রবাহ নেই। বৃষ্টিতে প্রায় তলিয়ে যায় সড়ক ও অলিগলি। বেশি বৃষ্টিতে সদর এলাকার প্রায় সবকয়েকটি অলিগলি ও বেশ কিছু সড়ক বড় বড় খালে রূপ নেয়। এতে করে উপজেলা সদর এলাকাবাসীর জীবনে নেমে আসে সীমাহীন দুর্ভোগ। অনেকে এই জলাবদ্ধতায় কনুই জাল ও ঠেলা জাল নিয়ে মাছ শিকারে নেমে পড়েন।

সূত্রমতে, শুক্রবার রাতে ভারী বর্ষণে পানিতে তলিয়ে যায় উপজেলা সদরের পুরো মাস্টার পাড়া। জলাবদ্ধ হয়ে পড়ে এলাকার প্রায় পাঁচশত পরিবার। এই পানিতে এসে যুক্ত হয় আশ-পাশের তিনটি পুকুরের মাছ। শনিবার দিনভর পানি জমে থাকায় এলাকার প্রধান সড়কের উপরে মাছ শিকারে মেতে উঠেন স্থানীয়রা।

এই দৃশ্য দেখলে যে কারো মনে হবে এটি একটি খাল। গোমতী নদীর পাড়ের মুরাদনগর কলেজ পাড়া এলাকার বদ্দার বিল থেকে মাস্টার পাড়া পর্যন্ত একটি খাল ছিল। কালের বিবর্তনে এই খালের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। একটি ব্রিজ থাকার কারণে বোঝা যায় এখানে একটি খাল ছিল।

স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান বলেন, প্রভাবশালীরা খাল দখল করে বাড়িঘর নির্মাণ করায় বর্তমানে এখানে খালের কোনো অস্তিত্বই নেই। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে মুরাদনগর উপজেলা সদরের ঐতিহ্যবাহী মাস্টার পাড়া এলাকাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়। জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য স্থানীয় প্রশাসনকে লিখিত ভাবে জানানো হয়েছে বহুবার। তারা শুধু উচ্ছেদ প্রক্রিয়া চলছে এই বলে আমাদেরকে আশ্বস্ত করেন। এভাবে চলতে থাকলে বসবাসের অযোগ্য হয়ে পড়বে এই এলাকাটি। এটি সদরের অভিজাত এলাকা হওয়ার পরেও জলাবদ্ধতার কারণে কোনো ভাড়াটিয়া এখন আর আসতে চান না। বছরের যে কোন সময় বৃষ্টি হলেই আমাদের পানিবন্দি হয়ে পড়তে হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, খালের উপর অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করার বিষয়টি নজরে এসেছে। যারা এসব খাল দখল করেছে আমরা তাদের একটি নামের তালিকা জেলায় পাঠিয়েছি। সেখান থেকে অনুমতি পেলে খাল উদ্ধার করা হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা