,

সাইলেন্ট অবস্থায় ফোন হারিয়ে গেলে খুঁজবেন কীভাবে

news-image

অনেকেই বিভিন্ন সময় মোবাইল সাইলেন্ট রাখেন। আবার হঠাৎ করে খুঁজতে শুরু করলে সেটা আর খুঁজে পান না। এরকম ঘটনা প্রায়ই হয়। সাধারণভাবে ফোন খুঁজে না পেলে অন্য কোনও ফোন থেকে নিজের নম্বরে ডায়াল করলেই রিং বাজতে শুরু করে। আর সেই আওয়াজ অনুসরণ করে সহজেই মোবাইলটি খুঁজে পাওয়া যায়। কিন্তু ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তাহলে এই কৌশল কার্যকর হবে না। তখন ভিন্ন কৌশল অনুসরণ করতে হবে। যেমন-

১. প্রথমে অন্য কোন মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।

২. সেখানে সার্চ অপশনে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখুন।

৩. তার পর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

৪. নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।

৫. এর পর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।

৬. এবার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।

৭. ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে। এবার সেই আওয়াজ অনুসরণ করে ফোনটিকে সহজেই খুঁজে বের করতে পারবেন। আর সেই আওয়াজ অনুসরণ করে সহজেই মোবাইলটি খুঁজে পাওয়া যাবে।

তবে এই পদ্ধতিতে ফোন পেতে হলে আপনার ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। নতুবা এই পদ্ধতিতে হারানো মোবাইল খুঁজে পাওয়া যাবে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা