,

মূল আসামি শনাক্ত, শিগগিরই ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : সিলেটে পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় মূল আসামি শনাক্ত হয়েছে এবং খুব শিগগিরই তাকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন অপরাধী অপরাধ করে পাড় পাচ্ছে না। তাদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, কোন জাতীয় দুর্যোগ যখনই আসে, তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়।

পুলিশের অপরাধের জড়িয়ে পড়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখী করা হয়েছে। কোন নৈরাজ্য সৃষ্টির জন্য কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। পুলিশের আধুনিকায়নের জন্য যা যা করা দরকার তা করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত অনুষ্ঠানে যাবার প্রাক্কালে তিনি সার্কিট হাউজে অবস্থান করেন।

এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, আতাউর রহমান খান, তানভীর হাসান ছোট মনির, হাসান ইমাম খান সোহেল হাজারি ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক