দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলামে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুম্বাইয়ের ডন এবং মুম্বাই বিস্ফোরণের প্রধান পরিকল্পনাকারী এবং ডি কোম্পানি প্রধান দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে এবার আরও এক দফা কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় রয়েছে দাউদের পৈতৃক সম্পত্তি। সেই সম্পত্তি এবার নিলামে ওঠবে ১০ নভেম্বর। খবর জিনিউজের।

সূত্রের খবর, আগামী ১০ নভেম্বর রত্নগিরির খেড় তালুকে নিলাম করা হবে দাউদের সাতটি জমি। এ ছাড়া দাউদের সঙ্গী গ্যাংস্টার ইকবাল মির্চির ২টি ফ্ল্যাটও নিলামে উঠবে। নিলামের জন্য ই-অক্সেন, পাবলিক অক্সেন ও সিল টেন্ডারও ডাকার কথা রয়েছে।

এদিকে বুধবার (২১ অক্টোবর) মুম্বাইয়ে ইকবাল মির্চির ১টি হোটেল ও দুটি বাংলো ও সাড়ে তিন একর জমি অ্যাটাচ করেছে ইডি। এ ছাড়া মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইকবাল মির্চি ও তার পরিবারের সাতটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ২২ দশকমিক ৪২ কোটি রুপি বাজেয়াপ্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন