মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে যুবদলের সাংগঠনিক সভায় পুলিশ ও যুবদলের ধাওয়া পাল্টা পুলিশের গুলিবর্ষণ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগরে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নবীনগর উপজেলা যুবদলের দুই গ্রুপের আয়োজনে যুবদলের পৃথক দু’টি সাংগঠনিক সভা করতে অনুমতি দেয়নি পুলিশ। তারপরও যুবদলের নেতৃবৃন্দ আলীয়াবাদ মরহুম মদন মেম্বারের বাড়িতে বিকেলে সাংগঠনিক সভা করার সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছলে পুলিশ ও যুবদলের নেতৃবৃন্দের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটর্কেল নিক্ষেপ ও পুলিশ গুলিবর্ষণ করে।

আজ (২৩ অক্টোবর) শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নবীনগর উপজেলা শাখা’র সাংগঠনিক সভায় যোগ দিতে কেন্দ্রীয় সাংগঠনিক টিম (২২ অক্টোবর) বৃহস্পতিবার রাতে নবীনগর এসে পৌঁছালে বিভক্ত উপজেলা যুব দলের নেত-কর্মীরা দুই ভাগে ভাগ হয়ে কেন্দ্রীয় নেতাদের বরণ করতে গেলে বিশৃঙ্খলার আশংকায় পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেই। আজ আবার বিকেলে আলীয়াবাদ মরহুম মদন মেম্বারের বাড়িতে সভা করার সময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশ গুলিবর্ষণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নবীনগর উপজেলা বিএনপি দলের সাংগঠনিক সভাকে কেন্দ্র করে উপজেলা যুব দলের দুটি গ্রুপ পৃথক পৃথক স্থানে সভা করার উদ্যোগ গ্রহণ করলেও কোন পক্ষকেই সভা-সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ ।

যুবদলের সভাপতি প্রার্থী শাহনুর খান৷ আলমগীর বলেন- আমরা অতিথিদের খাওয়া দাওয়া করাচ্ছিলাম। এর মধ্যে আমাদের উপর পুলিশ হামলা করে।

সাবেক ছাত্রদলনেতা আশরাফুল ইসলাম রুবেল বলেন- অযথা যুবদলের নেতৃবৃন্দের উপর এই হামলা। আমরা এর নিন্দা জানাচ্ছি।

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমীন বলেন,”করোনার কারণে সভা করার অনুমতি দেয়া হয়নি। এরপরও তারা আইন না মেনে সভা করতে ছিল। তা পুলিশ বাঁধা দিতে গেলে তারা ছত্র ভঙ্গ হয়ে পুলিশের উপর ইট পাটকেল দিয়ে ডিল মারতে থাকে পুলিশ ও গুলিবর্ষণ করে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু