রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশী হাওরে এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, দেশব্যাপী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশী হাওরে একটি চক্র কারেন্টের জালের মাধ্যমে মা ইলিশ ধরছে বলে বিভিন্ন মাধ্যমে জানতে পারে উপজেলা মৎস্য দপ্তর। বিকেলে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আকাশী হাওরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার। এসময় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় উপজেলা মৎস্য দপ্তরের জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তরের জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, ‘বর্তমানে স্বাচ্ছন্দে ডিম ছাড়ার সুযোগ দিতে দেশের সব নদ-নদী ও হাওরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সরকার। সরকারের নির্দেশনা মতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জাল কার্যালয়ে রাখা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব জাল পোড়ানো হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী