,

যানবাহনের চাপে নাকাল পাটুরিয়া-দৌলতদিয়া

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া দিনভর বাড়তি যানবাহনের চাপে নাকাল অবস্থায়। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত শত শত যানবাহনকে ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানায়, শুক্রবার আসলেই পাটুরিয়া ঘাটে বাড়তি যানবাহন থাকে। এর পর দুর্গা পূজা, শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সীমিত আকারে ফেরি চলাচল করায় বাড়তি যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত প্রায় সাত শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, শুক্রবার সারা দিন পাটুরিয়া ঘাটে বাড়তি যানবাহনের চাপে নাকাল ছিল। ৭-৮ ঘণ্টা অপেক্ষা করে ফেরিতে উঠতে হয়েছে যানবাহনগুলোকে।

ছোট-বড় মিলে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করাতে কমে আসতে শুরু করেছে যানবাহনের সংখ্যা। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত পাটুরিয়ার দুই ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাক, দুই শতাধিক ব্যক্তিগত যানবাহন ও শতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় আছে। এর বাইরে শিবালয় থানা উথুলি সংযোগ মোড়েও যানবাহন আটকে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা