শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা বিস্ফোরণে প্রাণ গেল দামেস্কের প্রধান মুফতির

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়ার দামেস্কের গ্র্যান্ড মুফতি শেইখ মুহাম্মাদ আদনান আফিয়ুনি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

গতরাতে কুদসায়া শহরে তাকে বহনকারী গাড়িতে বোমা বিস্ফোরণে প্রথমে আহত হন প্রখ্যাত এই আলেম। এরপর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী গাড়িতে বোমা পেতে রাখার দায় স্বীকার করেনি।

শেইখ মুহাম্মাদ আদনান আফিয়ুনি ইসলাম গবেষক হিসেবে সিরিয়ার বাইরেও পরিচিতি পেয়েছিলেন। তিনি সিরিয়ার জাতীয় ঐক্য ও সংহতির জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছেন। গোটা দামেস্ক প্রদেশের প্রধান মুফতি ছিলেন তিনি। ২০১৬ সালে তার ইমামতিতে ঈদুল আজহার নামাজে অংশ নেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

সিরিয়ায় ২০১১ সাল থেকে বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। সহিংসতায় এ পর্যন্ত অসংখ্য মানুষ হতাহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ