,

বড় জয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল হায়দরাবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : আঁটসাঁট বোলিংয়ের পর মানিশ পান্ডে ও বিজয় শংকরের দারুণ ব্যাটিং। তাতে রাজস্থান রয়্যালসকে অনায়াসে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। এই জয়ে চলতি আইপিএলে প্লে-অফের আশাও জিইয়ে রাখল ডেভিড ওয়ার্নারের দল।

বৃহস্পতিবার রাতে দুবাইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থানকে ৮ উইকেটে হারায় হায়দরাবাদ। এগারো বল বাকি থাকতেই মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্য পেরিয়ে যায় দলটি।

৪৭ বলে আট ছক্কা ও চার চারে ৮৩ রানে অপরাজিত থাকেন মানিশ পান্ডে; আর ৫১ বলে ছয় চারে ৫২ রানে অপরাজিত থাকে বিজয়।

এর আগে নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করে টসে হেরে প্রথমে ব্যাটিং করা রাজস্থান রয়্যালস। ২৬ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন সঞ্জু স্যামসন, ৩০ রান করেন বেন স্টোকস।

হায়দরাবাদের বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন জেসন হোল্ডার, একটি করে উইকেট নেন রশিদ খান ও বিজয় শংকর।

অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের মানিশ পান্ডে।

এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ৷ আর এই ম্যাচ হেরে ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমে গেল রাজস্থান রয়্যালস।

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের রাস্তা সহজ করে রেখেছে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। নয় ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স; আর ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে কলকাতা নাইট রাইডার্স।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে