,

করোনা আরও ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৯৬

news-image

নিউজ ডেস্ক : কোভিড-১৯ মহামারীতে দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৯৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১৬৮৭ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের বিবৃতিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

নতুন ২৪ জনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত দেশে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭৪৭ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১৬৯৬ জনের দেহে। দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন।

নতুন ১৬৮৭ জন সুস্থ হয়ে সেরে ওঠার তালিকা বেড়ে দাঁড়াল ৩ লাখ ১০ হাজার ৫৩২ জনে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশে করোনা ছোবল বসায় ৮ মার্চ, সেদিন প্রথম করোনা রোগী ধরা পড়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয় দেশে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের