,

ভিসা ‘প্রতারণা’ : বাংলাদেশিসহ ১৫ বিদেশি শিক্ষার্থী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে

news-image

অনলাইন ডেস্ক : স্টুডেন্ট ওয়ার্ক ভিসা দিয়ে ‘প্রতারণা’ করে যুক্তরাষ্ট্রে বসবাসের অভিযোগে এক বাংলাদেশিসহ মোট ১৫ বিদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

আইসিই-এর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষার্থীরা যেসব কোম্পানির হয়ে কর্মরত থাকার দাবি করেছিলেন তা আর বহাল নেই। এমন অভিবাসীদের সন্ধানে জানুয়ারি থেকে তদন্ত শুরু হয়, যার নাম দেয়া হয়েছে অপারেশন অপটিক্যাল ইল্যুশন।

আইসিই ডিরেক্টর টনি ফ্যাম অন্যদের হুঁশিয়ার করে বলেছেন, ‘আজকে যে গ্রেপ্তারের বিষয়টি আমরা সামনে আনলাম, এটি সবে শুরু হল। অ-অভিবাসী যেকোনো শিক্ষার্থী তাদের শর্ত মানতে ব্যর্থ হলে অথবা লঙ্ঘন করলে গ্রেপ্তার হবেন এবং যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হবে।’

বুধবারের গ্রেপ্তারের পর কর্মকর্তারা জানিয়েছেন, তারা ১ হাজার ১০০ বিদেশি শিক্ষার্থীকে শনাক্ত করেছেন, যারা নিয়ম ‘মানছেন না’।

এনবিসি নিউজ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১১ জন ভারতীয়, দুই জন লিবিয়ান। বাকি দুজনের বাড়ি সেনেগাল এবং বাংলাদেশে।

ট্রাম্প প্রশাসন গত কয়েক বছর ধরে বলে আসছে, তারা বিদেশি কর্মজীবীদের সংখ্যা কমিয়ে আনতে চায়, যাতে তাদের স্বদেশিরা বেশি বেশি কাজের সুযোগ পান।

আইসিই কর্মকর্তারা এদিনও সে কথা জানিয়েছেন, ‘অবৈধ বিদেশি কর্মীরা চলে গেলে মার্কিন নাগরিকদের কাজের সুযোগ বাড়বে। এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা