,

আফ্রিদির ‘ভুল’ ক্ষমা করলেন স্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দাম্পত্য জীবনের ২০ বছর কেটে গেছে, একে একে ঘর আলো করে এসেছে পাঁচ কন্যা সন্তান। দাম্পত্য জীবনের এতগুলো বছর পেরিয়েও স্ত্রী নাদিয়া আফ্রিদির প্রতি ভালোবাসা এতটুকু কমেনি শহীদ আফ্রিদির। তবে ২০ বছর আগের বিশেষ সেই দিনটা এবার ভুলে গিয়েছিলেন পাকিস্তানের এই ক্রিকেট তারকা। খবর জিও নিউজের।

বিবাহবার্ষিকীর দিনে তোলা কয়েকটি ছবি টুইটারে আপলোড করে আফ্রিদি লিখেছেন, ‘আজ সুখী দাম্পত্য জীবনের ২০ বছরে পা রাখলাম। এমন একজন যত্মশীল, বুঝদার এবং আমাদের সন্তানদের জন্য অপূর্ব একজন মা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজ আমি বিবাহবার্ষিকীর কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু সে আমাকে ক্ষমা করে দিয়েছে। তার সুন্দর গুণগুলোর মধ্যে এটিও একটা।’

এভাবে আজ বুধবার বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী নাদিয়া আফ্রিদিকে নিয়ে আবেগঘন এক টুইট করেন পাকিস্তানের সাবেক এই তারকা অলরাউন্ডার। উল্লেখ্য, ৪০ বছর বয়সী আফ্রিদি ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮ ওয়ানডে আর ৯৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন মারকুটে ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম