,

অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করার নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোকে রাতে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে ফ্লাইট ওঠানামার উপযোগী করতে মূলত এ নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

গণভবন থেকে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা সভায় উপস্থিত ছিলেন।

একনেক সভা শেষে প্রকল্পের সার্বিক বিষয়ে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম।

অভ্যন্তরীণ রুটে প্লেনের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানান আসাদুল ইসলাম।

একনেক সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, অভ্যন্তরীণ রুটে রানওয়ে ও লাইটিং সিস্টেম উন্নয়ন করা হবে।

সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, একনেক সভায় যশোর, সৈয়দপুর, শাহমখদুম বিমানবন্দরের রানওয়ের সারফেস অ্যাসফল্ট কংক্রিট ওভারলে-করণ করতে ৫৬৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মানুষের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভালো হচ্ছে। দেশে ইকনোমিক জোনও হচ্ছে। এসব কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ছে। তাই বিমানবন্দরে লাইটিং বৃদ্ধি করতে বলেছেন প্রধানমন্ত্রী। যেন রাতেও ফ্লাইট ওঠানামা করতে পারে।

এছাড়া ৩০১ কোটি টাকা ব্যয়ে ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে আসাদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এমনভাবে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে যেন পানি দূষিত না হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা