,

ইমরান খানের বিশেষ সহকারী করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া নিশতার। তিনি নিজেই এক টুইট বার্তায় জানিয়েছেন, সোমবার তার কভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে সেলফ আইসোলেশনে আছেন নিশতার। ভাইরাসটির সংক্রমণের হালকা উপসর্গে ভুগছেন তিনি।

নিশতার টুইটারে লিখেছেন- “আমি কভিড-১৯ এ পজিটিভ হয়েছি এবং আইসোলেশনে আছি। আমার হালকা কিছু উপসর্গ আছে। করোনায় আক্রান্ত হলেও আমি বাসায় থেকে কাজ চালিয়ে যাব।”

করোনাভাইরাসে আক্রান্ত নিশতার গত কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের সংস্পর্শে এসেছিলেন কি-না এ ব্যাপারে কিছু জানা যায়নি।

কয়েক দিন আগে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান।

করোনাভাইরাস সংকট কাটিয়ে ওঠা দেশগুলোর পাকিস্তান অন্যতম। সরকারি হিসেবে দেশটিতে ৩ লাখ ২৩ লাখ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৬০০। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭ হাজার মানুষ। অ্যাকটিভ করোনারোগী আছে মাত্র ৯ হাজার ৩০০।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের