রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্পোরেট ক্রিকেট দিয়েই ফেরার প্রস্তুতি সাকিবের

news-image

স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে বিসিবি প্রেসিডেন্টস কাপের লড়াই। এই টুর্নামেন্ট শেষে মাঠে গড়াবে কর্পোরেট ক্রিকেট। পাঁচ দলের এই টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা অংশ নেবেন। এই আসর দিয়েই মাঠে ফিরবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগামী ২৮ অক্টোবর অর্থাৎ আর মাত্র ১০ দিন পর শেষ হবে সাকিবের উপর আরোপিত আইসিসির নিষেধাজ্ঞা। সূচি অনুযায়ী নভেম্বরের মাঝামাঝি সময়ে কর্পোরেট লিগ শুরু হবে। জানা গেছে, বিসিবি প্রেসিডেন্টস কাপের চেয়েও বড় পরিসরে টি-টোয়েন্টি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

শ্রীলংকা সফরকে সামনে রেখে গত মাসে দেশে এসেছিলেন সাকিব। সিরিজটি স্থগিত হওয়ায় কয়েকদিন অনুশীলন করে আবারো যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন তিনি।। সেখানেও নিজেকে ব্যস্ত রাখছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। বিকেএসপিতে কয়েকদিনের নিবিড় অনুশীলন শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেও নিজের ফিটনেস ঠিক রাখতে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টের দুই সপ্তাহ আগে দেশে ফিরবেন সাকিব। দেশেই মূল প্রস্তুতি নেবেন তিনি। বিসিবি প্রেসিডেন্টস কাপে বর্তমানে ৪৫ জন ক্রিকেটার খেলছেন। কর্পোরেট লিগে এই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ৭৫ বা ৮০-তে। অবশ্য এখনো টুর্নামেন্টের সূচি বা স্কোয়াড চূড়ান্ত হয়নি।

কর্পোরেট লিগে সাকিবের অংশগ্রহণের বিষয়ে আগেই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দল বাছাই নিয়ে নির্বাচকরা এরই মাঝে প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করে রেখেছেন। কর্পোরেট লিগে সাকিব যে দলে খেলবেন সে দলই যে সবচেয়ে বেশি আলো কেড়ে নেবে, সেটা না বললেও চলে!

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী