,

প্লে স্টোরে সুপ্রিম কোর্টের কার্যতালিকার অ্যাপ

news-image

নিজস্ব প্রতিবেদক : আপিল ও হাইকোর্ট বিভাগে মামলার দৈনিক কার্যতালিকার মোবাইল অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে সুপ্রিম কোর্ট।

‘সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ – কজ লিস্ট’ নামে অ্যাপটি অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে; অচিরেই অ্যাপল স্টোরেও পাওয়া যাবে।

সোমবার বিকেলে জুম প্লাটফর্মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাপটি উন্মুক্ত করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

প্রধান বিচারপতি বলেন, অ্যাপটি ব্যবহার করে মাননীয় বিচারপতি, বিজ্ঞ আইনজীবীগণ, আদালতের কর্মকর্তা কর্মচারিগণ সাধারণ ব্যবহারকারীগণ সর্বোপরি বিচারপ্রর্থী জনগণ সহজে অনলাইনে সুপ্রিম কোর্টের কার্যতালিকা ও মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

তিনি বলেন, বিচারপ্রার্থী সাধারণ জনগণ ঢাকায় না এসে তার মামলার হালনাগাদ ফলাফলসহ সর্বশেষ তথ্যাদি তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। এতে সুপ্রিম কোর্টে বিচারকাজ আরও স্বচ্ছ ও গতিশীল হবে।

ভিডিওতে যুক্ত আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে তথ্য প্রযুক্তি ব্যবহারের দ্বার উন্মোচন করেন। তার ধারাবাহিকতায় বাংলাদেশে আজ ডিজিটাইলেজশনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আজকের এই আয়োজন প্রমাণ করে বিচার বিভাগও পিছিয়ে নাই। জনগণের কাছে বিচার এবং বিচার ব্যবস্থার তথ্য পৌঁছে দেওয়ার প্রচেষ্টা হিসেবে আজকে যে অ্যাপটি উন্মুক্ত করা হল সেটা একটা বিরল দৃষ্টান্ত।

অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, ডিজিটাল বাংলাদেশে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। অ্যাপটি ব্যবহার করে বিচারপ্রার্থী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ হল।

রেজিস্ট্রার জেনারেল আলী আকবরের সঞ্চলনায় এ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টে উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী সমিতির সম্পাদকসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও আইনজীবীরা যুক্ত ছিলেন।

অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন সুপ্রিম কোর্টের তথ্য প্রযুক্তি শাখা ও অধস্তন আদালতের বিচারক মইন উদ্দিন কাদি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুপ্রিম কোর্টের সিস্টেম অ্যানালিস্ট কাজী পারভেজ আনোয়ার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা