ব্রাহ্মণবাড়িয়ায় ৫ দফা দাবিতে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সের নামে রিক্সা চালকদের উপর হয়রাণি বন্ধ, যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ ও শহরের মেড্ডা থেকে ভাদুঘর পর্যন্ত তিতাস নদীর পাড় দিয়ে সড়ক নির্মাণসহ ৫ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্যমিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে এলাকার রিক্সা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহন করে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সদর উপজেলা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক নূরে আলম, সদস্য সচিব সাহেদ মিয়া প্রমূখ। বক্তারা রিক্সা ও ভ্যান শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে লাইসেন্সের নামে হয়রাণি বন্ধসহ ৫ দফা দাবী বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন