শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা পূর্ণিমা অসুস্থ, ‘গাঙচিল’র শুটিং বন্ধ

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা অসুস্থ। গতকাল ১৭ অক্টোবর তিনি যোগ দিয়েছিলেন ‘গাঙচিল’ সিনেমার শুটিংয়ে। সেখানে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুতই শুটিং থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে যান। নায়িকার অসুস্থতার খবর গণমাধ্যমকে জানিয়েছেন ‘গাঙচিল’- এর পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

তিনি জানান, পূর্ণিমা অসুস্থ হওয়ায় বন্ধ রয়েছে তার শুটিং। তিনি এফডিসিতে সেট তৈরি করে করোনার পর দীর্ঘ বিরতি দিয়ে নতুন করে কাজ শুরু করেছিলেন।

এর আগে গত মার্চে সর্বশেষ ছবির শুটিংয়ের জন্য ক্যামেরায় দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর করোনার কারণে সব ধরনের শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের বিরতি ভেঙে অসমাপ্ত ছবির ‘গাঙচিল’-এর শুটিংয়ে ১৭ অক্টোবর থেকে অংশ নেন পূর্ণিমা। তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ফেরদৌসও। কিন্তু নায়িকার হঠাৎ অসুস্থতায় শুটিং বন্ধ রয়েছে।

নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এখনও পূর্ণিমার অবস্থা আগের মতোই রয়েছে। আজকে পর্যন্ত অপেক্ষা করবো, সুস্থ হলে আগামীকাল শুটিং করবো। নইলে কিছুদিনের জন্য শুটিং বন্ধ রাখতে হবে।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমা ‘গাঙচিল’। ছবিটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতূপর্ণা সেনগুপ্ত। এতে আরও অভিনয় করছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ