শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে গেল ফেসবুক মেসেঞ্জার

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুক মেসেঞ্জারের আগের সেই নীল রঙের লোগো আর থাকছে না। সেই জায়গায় লোগোর নতুন রঙে যেমন থাকছে গ্র্যাডিয়েন্ট হিউ, তেমনই আবার তাতে থাকছে নীল এবং গোলাপির সংমিশ্রণ। যা দেখতে অনেকটাই ইন্সটাগ্রামের মত। মূলত মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম একীভূত করার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে ফেসবুক।

লোগোর এই নতুন ডিজাইনের সঙ্গেই নতুন চ্যাট থিম, সেলফি স্টিকার্স এবং ভ্যানিশ মোডও যোগ হচ্ছে মেসেঞ্জারে।

একটি ব্লগপোস্টে মেসেঞ্জারের ভাইস প্রেসিডেন্ট স্ট্যান চাডনোভস্কি বলছেন, কাছের মানুষের আরো কাছে যাওয়ার জন্য আমাদের নতুন লোগো। যা মেসেজিং জগতের ভবিষ্যতকে প্রতিফলিত করছে। এই নতুন রঙে যেমন ফুটে উঠছে আনন্দ, তেমনই আবার রয়েছে মানুষের সঙ্গে জুড়ে থাকার একটা আভাস।

এই নতুন লোগোর পাশাপাশিই লাভ এবং টাই-ডাই এর মতো নতুন চ্যাট থিমও থাকছে মেসেঞ্জারে। এছাড়াও কাস্টম রিঅ্যাকশনস, সেলফি স্টিকার্স এবং ভ্যানিশ মোডও মেসেঞ্জারে যোগ করছে ফেসবুক।

ইন্সটাগ্রামের সঙ্গে মার্জারের কারণেই এভাবে মেসেঞ্জারকে সাজানোর পরিকল্পনা করছে মার্ক জুকারবার্গ।

ভ্যানিশ মোড এবং কাস্টম রিঅ্যাকশনস মিলিয়ে মার্জের ক্ষেত্রে মোট ১০টি নতুন মেসেজিং ফিচার্স পাচ্ছে ইন্সটাগ্রাম। এছাড়াও পাচ্ছে মেসেঞ্জারের মতোই কিছু ফিচার্স। যেমন – ওয়াচ টুগেদার, চ্যাট কালার্স, ফরোয়ার্ডিং, রিপ্লাইজ এবং অ্যানিমেটেড মেসেজ এফেক্টস।

প্রাথমিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারী ইন্সটাগ্রামের এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ