,

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও মোটারসাইকেলের সংঘর্ষে শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের লুৎফর রহমান শেখের ছেলে আমিন শেখ (২০) ও তার দুলাভাই ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দিগনগর গ্রামের ইছাক শেখের ছেলে আবু সাঈদ শেখ (২৩)।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পাথালিয়া নামকস্থানে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই মারাত্মক আহত হন। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্যালক আমিনকে মৃত ঘোষণা করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুলাভাই আবু সাঈদ রাতে মারা যান। নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির