,

ইউএনওর গাড়িতে সাপ, ঘণ্টাব্যাপী অভিযান ফায়ার সার্ভিস কর্মীদের

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া ইউএনও সৈয়দ আশরাফুজ্জামানের চলন্ত গাড়িতে একটি সাপ প্রবেশ করেছে। ভাঙ্গুড়া থেকে পাবনা অভিমুখে যাওয়ার পথে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাবনা শহরের অদূরে বালিয়াহালট গোরস্থানের কাছে চলন্ত গাড়ির সামনের গ্লাসের ওপর সাপটি এসে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টার পর গাড়ির ইঞ্জিন থেকে জীবিত সাপটি উদ্ধার করেন।

ইউএনওর গাড়িচালক ও কর্মচারীরা জানান, সরকারি কাজে ভাঙ্গুড়া থেকে শহরে যাওয়ার পথে বালিয়াহালট কবরস্থান এলাকায় হঠাৎ একটি সাপ গাড়ির সামনের গ্লাসের ওপর এসে পড়ে। সাপ দেখে গাড়িতে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় চালক গাড়ি না থামিয়ে প্রায় এক কিলোমিটার দূরে সরকারি এডওয়ার্ড কলেজ গেট পর্যন্ত যান। সেখানে গাড়ি থেকে সবাই নেমে পড়েন। কিন্তু ততক্ষণে সাপটি আত্মগোপন করে ফেলে।

খবর দেয়া হয় পাবনা ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের কর্মীরা এডওয়ার্ড কলেজ গেটে থাকা গাড়ি থেকে সাপটি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। তারা গাড়িটিকে সেখান থেকে এক কিলোমিটার দূরে ফায়ার সার্ভিস অফিসে নিয়ে যান। সেখানে তারা পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে গাড়ির ইঞ্জিনের ভেতর থেকে সাপটি জীবিত উদ্ধার করেন।

ভাঙ্গুড়া ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান জানান, গাড়ির গ্লাসের ওপর সাপটি পড়ে কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ে। এতে তিনিসহ গাড়িতে থাকা অন্যরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। রাতে তিনি পাবনার ডিসি কবীর মাহমুদের সঙ্গে সরকারি কাজে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর