,

মৌলভীবাজারে দু’টি ছাগলের জন্য প্রাণ গেল চাচা-ভাতিজার

news-image

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে কুয়ায় পড়ে যাওয়া দু’টি ছাগল উদ্ধার করতে গিয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শুক্রবার দুপুর ২টার দিকে চাতলাপুর চা বাগানের বাউরী টিলায় এই দুর্ঘটনা ঘটে। পরে বিকাল সাড়ে ৫টায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

চাতলাপুর বাগান শ্রমিকরা জানান, চা বাগানের বাউরী টিলায় রাবন বাউরীর ঘরের পেছনে টয়লেটের জন্য গভীর কুয়া তৈরি করা হয়। শুক্রবার দুপুরে দু’টি ছাগল সেই কুয়ায় পড়ে যায়। ছাগল দু’টি উদ্ধার করতে কুয়ায় নামেন চা বাগানের দুর্গাচরন বাউরী (৪৫)। কিছুক্ষণ অপেক্ষা করে দুর্গাচরনকে উঠতে না দেখে গর্তে নামেন তার ভাতিজা রাজু বাউরী (২৫)। পরে তিনিও উঠে না আসলে বাগান ম্যানেজমেন্ট ও পঞ্চায়েত নেতারা ঘটনাস্থলে আসেন এবং কমলগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের দল এসে অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৫টায় চাচা-ভাতিজার মৃতদেহ উদ্ধার করে। নিহত দুর্গাচরন বাউরী চাতলাপুর চা বাগানের মোহন বাউরীর ছেলে ও রাজু বাউরী একই বাগানের রাবন বাউরীর ছেলে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আব্দুল কাদির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। গভীর কুয়ায় অক্সিজেনের অভাবে দুইজনের মৃত্যু হয়েছে।

চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউরী বলেন, গর্তে পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে চা বাগানের দুই যুবকের মৃত্যু হয়।

কুলাউড়া থানার ওসি ইয়ার্দুস হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী