শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করছেন মেহজাবীন

news-image

বিনোদন প্রতিবেদক : মেহজাবীন চৌধুরী। দেশের জনপ্রিয় একজন মডেল ও অভিনেত্রী। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন মেহজাবীন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

সমপ্রতি ব্যক্তিগত জীবন সম্পর্কে গণমাধ্যমকে নতুন তথ্য দিয়েছেন তিনি। জানালেন, আগামী তিন বছর পর বিয়ে করছেন তিনি। কাকে বিয়ে করছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মেহজাবীন। তবে গুঞ্জন রয়েছে ‌‘আ’ আদ্যাক্ষরের একজনের সঙ্গে প্রেম করছেন তিনি।

তিনি বলেন, সহকর্মীরা তার বিয়ের দাওয়াত পাবেন তিন বছর পর। আপাতত নাটকের শুটিং চলছে পুরোদমে। ভালোবাসা দিবস সামনে রেখে বেশ কিছু নাটকের কাজ করছেন তিনি।

১ অক্টোবর মুক্তির পর থেকেই ইউটিউবে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে মেহ্জাবীন চৌধুরীর অভিনীত ‘জন্মদাগ’। ১২ দিনে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল থেকে নাটকটি দেখা হয়েছে ১৭ লাখ ৩৫ হাজারবার।

‘জন্মদাগ’ নিয়ে তিনি বলেন, ভিকি জাহেদের কাজ আমার খুবই পছন্দের। তিনি যখন গল্পটা শোনালেন, সবাই ভেবেছি, দর্শক দেখুক বা না দেখুক, আমরা নিজেদের সেরাটা দিয়ে নাটকটি বানাব। দর্শক সাধারণত রোমান্টিক বা কমেডি নাটক পছন্দ করেন। এ ধরনের ডার্ক থ্রিলার–জাতীয় নাটক দর্শকের ভালো লেগেছে দেখে আমাদেরও ভালো লাগছে।

বাংলাদেশের নাটক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের নাটক প্রতিদিন উন্নতি করছে। এখন আর বাংলাদেশি নাটকের দর্শক বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নেই। তাই আমরা এখন কোনও লিমিটেড জোনে কাজ করছি না।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ