খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়েছি : প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : গবেষণা করে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মাছ-মাংস, ডিম, তরি-তরকারি ও সবজির দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নিশ্চয়তা দিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব খাদ্য দিবস-২০২০ উপলক্ষে শুক্রবার ভার্চ্যুয়াল আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষ। এ মানুষদের খাদ্য নিরাপত্তা দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং বাস্তবায়ন করে যাচ্ছি।

তিনি বলেন, বর্তমান বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমরা এখন কৃষক যাতে ডিজিটাল পদ্ধতিতে সব ধরনের সহযোগিতা পায় সে জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

শেখ হাসিনা বলেন, মোবাইল ফোন আগে মানুষের হাতে ছিল। আমি উন্মুক্ত করে দিয়েছিলাম। আমার কৃষকের হাতেও এখন মোবাইল ফোন।

তিনি বলেন, প্রায় ২ কোটি ১০ লাখ কৃষক উপকরণ কার্ড পাচ্ছে। এই কার্ডগুলো তাদের দিয়ে দিই। তাদের টাকাগুলো সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে যায়। দশ টাকায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়েছি। সে জন্য মাছ-মাংস, ডিম, তরি-তরকারি ও সবজি উৎপাদন গবেষণা করে করে বাড়িয়ে তা যেন মানুষের ক্রয় ক্ষমতার আওতায় থাকে সে ব্যাপারে আমরা নিশ্চয়তা দিচ্ছি।’

এ সময় তিনি বলেন, ‘করোনাভাইরাস আজকে সারা বিশ্বকে নাড়া দিয়েছে। যখনই করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে, তখনই আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি খাদ্য উৎপাদনে। আমরা নিশ্চিত করেছি যে, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, খাদ্য নিশ্চয়তা থাকতে হবে।

শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করে বলেন, করোনাভাইরাসের কারণে যখন গোটা বিশ্ব স্থবির, তখন একটা দুর্ভিক্ষ দেখা দিতে পারে। বাংলাদেশে যাতে এর প্রভাব না পড়ে এবং বাংলাদেশের মানুষকে যাতে কষ্ট করতে না হয় এ জন্য আমরা প্রণোদনা দিয়ে যাচ্ছি। ঘোষিত প্রণোদনায় কৃষকদের সবচেয়ে সুবিধা দিয়ে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন