,

মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের নৌবাহিনীকে একটি কিলো ক্লাস সাবমেরিন দিতে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে সমুদ্র সংক্রান্ত সহযোগিতা আমাদের বৈচিত্র্যময় সম্পর্কের একটি অংশ। এরই প্রেক্ষিতে ভারত মিয়ানমারের নৌবাহিনীকে কিলো ক্লাস সাবমেরিন আইএনএস সিন্ধুবীর দেবে।’

১৯৮৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে এই সাবমেরিনটি সংগ্রহ করেছিল ভারত। অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমের একটি শিপইয়ার্ডে এর সংস্কার কাজ চলছে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, ‘আমরা জানি, এটি মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিন হতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের সবার নিরাপত্তা ও বিকাশের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এবং প্রতিবেশী দেশগুলোর সক্ষমতা ও স্বনির্ভরতা তৈরির বিষয়ে আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে মিয়ানমারকে এই সাবমেরিন দিতে যাচ্ছে ভারত।’

এটি হস্তান্তর হলে মিয়ানমার নৌবাহিনী এটি প্রশিক্ষণে ব্যবহার করবে। এছাড়া সামনের বছরগুলোতে মিয়ানমার নৌবাহিনীর নিজস্ব সাবমেরিন হিসেবে ‘এস-৫৮’ দেশটির সামরিক সদস্যদের উন্নত প্রশিক্ষণ দেবে বলে কর্তৃপক্ষের আশা।

ভারতীয় হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড (এইচএসএল) সাবমেরিনটির আধুনিকায়নের কাজ করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা