,

নোয়াখালীর সেই থানায় নতুন ওসি

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশে সংযুক্ত করায় তার স্থলে নোয়াখালী ডিবির ওসি কামরুজ্জামান শিকদারকে বেগমগঞ্জ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার অফিস সূত্র জানায়, বেগমগঞ্জে নারী নির্যাতন ও বিবস্ত্র ছবি ভাইরাল হওয়ার ঘটনায় ৩২ দিন পরও ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত না করার অভিযোগে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরীকে সোমবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়।

পরে বুধবার জেলা ডিবির ওসি কামরুজ্জামান শিকদারকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বুধবার সকাল ১০টায় বেগমগঞ্জ থানায় যোগদান করেছেন।

পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, ডিবি পুলিশের ওসির শূন্যপদে কোনো কর্মকর্তাকে পদায়ন করা পর্যন্ত ডিবির সিনিয়র পরিদর্শক আবু হোসাইন দায়িত্ব পালন করবেন।

এদিকে এখলাশপুরে নারী নির্যাতনের ঘটনায় বেগমগঞ্জ থানার কর্মকর্তা ও সিপাহিদের মধ্যে বদলি আতঙ্ক বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা