,

হালদায় আবারও ভেসে উঠলো মৃত ডলফিন

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আবারও ভেসে উঠেছে মৃত ডলফিন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার আজিমের ঘাট এলাকায় মৃত ডলফিনটি ভেসে উঠে। পরে খবর পেয়ে জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত উদ্ধার করে নিয়ে যায়।

হালদা রিসার্স সেন্টারের পরিচালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ডলফিনটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে খবর দিলে জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক বিভাগ মৃত ডলফিনটি উদ্ধার করে নিয়ে আসে।

তিনি আরও বলেন, দুই/তিন দিন আগে ডলফিনটি মারা যেতে পারে। এ নিয়ে এই পর্যন্ত ২৭টি ডলফিন মারা গেলো। ডলফিনটির দেহের মাঝ বরাবর এবং লেজের অংশে কাটা চিহ্ন আছে। ডলফিনটি মারা যাওয়ার কারণ এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা