,

মাদরাসার নিয়ন্ত্রণ নিয়ে ভাটারায় তবলীগের দুই পক্ষের সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় আল মাদরাসাতুল মঈনুল ইসলামের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে তাবলীগ জামায়াতের বিবাদমান সাদ কাল্পব্দলভী সমর্থক ও মাওলানা জুবায়ের আহমেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

সর্বশেষ রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ভাটারার ছোলমাইদ পশ্চিম ঢালিবাড়ি এলাকায় অবস্থিত মাদরাসাটি স্থানীয়ভাবে মঈনুল মাদরাসা নামে পরিচিত।

পুলিশের গুলশান বিভাগ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) এলিন চৌধুরী জানান, মাদরাসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষেরই কয়েকজন আহত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বছর মাদরাসাটির দখল, পাল্টা দখল নিয়ে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে ঝামেলা চলে আসছিল। সর্বশেষ মাদরাসার নিয়ন্ত্রণ ছিল জুবায়েরপন্থীদের কাছে।

তারা জানান, মঙ্গলবার রাত ৮টার পর সাদপন্থী শতাধিক ব্যক্তি মাদরাসাটির নিয়ন্ত্রণ নিতে যায়। তখন সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বাইরে থেকে মাদরাসার ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। অপর পক্ষ মাদরাসা প্রাঙ্গণ থেকে তা প্রতিরোধ করে ইটপাটকেল ছুটতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়।

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা