শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আগেই নেহা কক্করের বিয়ের ফটোশুটে!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর প্রেমিক ​রোহন প্রীত সিংয়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন, এমনই গুঞ্জন চারিকদিকে। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করলেন নেহা।

যেখানে সালওয়ার কামিজে সেজে ছবি শেয়ার করতে দেখা যায় বলিউডের এই জনপ্রিয় গায়িকাকে। পাশাপাশি সেই ছবিতে, ‘নেহু দা বিয়া’ লিখে ক্যাপশন যোগ করেন বি টাউনের রিমেক কুইন। নেহা কক্করের ওই ছবি এবং তার ক্যাপশন দেখে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

নেহা কক্করের বিয়ে নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়েছে, সেই সময় নতুন জীবন তিনিও শুরু করতে চলেছেন বলে ইঙ্গিত দেন আদিত্য নারায়ণ। দীর্ঘদিনের বন্ধু শ্বেতা আগরওয়ালের সঙ্গেই উদিত নারায়ণের ছেলে সংসার পাততে চলেছেন বলে জানান। ২০১০ সাল থেকে শ্বেতা আগরওয়ালের সঙ্গে তার সম্পর্ক। শাপিত-এর সেট থেকেই শ্বেতার সঙ্গে প্রথমে তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, পরে তারা ক্রমশ মনের কাছাকাছি চলে আসেন বলেও জানান আদিত্য।

প্রসঙ্গত, নেহা কক্করের সঙ্গে আদিত্য নারায়ণের বিয়ে নিয়ে যখন জোর শোরগোল চলছে, সেই সময় উদিত-পুত্র জানান, নেহা তার ভাল বন্ধু। সারা জীবন তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকবে।

অন্যদিকে নেহা কক্করও স্পষ্ট করে দেন, আদিত্য তার দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন শিগগিরই। তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ