রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

করোনা আক্রান্ত হওয়ায় আগামীকাল সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না এ তারকার। ছোঁয়াচে ভাইরাসের কারণে আপাতত দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে।

এক বিবৃতিতে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়ায় রোনালদোকে জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। সুইডেনের বিপক্ষে ম্যাচটি তিনি খেলতে পারবেন না। তবে তিনি ভালো আছেন। শরীরে কোনো লক্ষণ নেই, আইসোলেশনে আছেন।

রোনালদো করোনায়আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার পতুর্গিজ ফুটবল দলের বাকি সবার নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে। সবাই নেগেটিভ, ফার্নান্দো সান্তোসের অনুশীলনে থাকবেন সবাই।

রোববার রাতে ইউরোপিয়ান নেশনস কাপের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল রোনালদোর পর্তুগাল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচশেষে করোনা পরীক্ষায় পজেটিভ আসে রোনালদোর।

রোনালদো করোনা আক্রান্ত হওয়ায় সিরিএ লিগেও খেলতে পারবেন না। রোববার ক্রোটনের বিপক্ষে খেলা আছে জুভেন্টাসের। চ্যাম্পিয়ন্স লিগে ২০ অক্টোবর ডায়নামো কিয়েভের বিপক্ষে খেলবে জুভেন্টাস। রোনালদোকে ছাড়া সেই ম্যাচ খেলতে হবে ইতালির ক্লাবটিকে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী