শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

সোমবার মেয়রের এপিএস মোর্শেদ টেলিফোনে এ তথ্য জানিয়েছেন। মোর্শেদ নিজেও করোনায় আক্রান্ত।

করোনা শনাক্ত হওয়ার পর মেয়র আতিক ও তার স্ত্রী হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

জানা গেছে, রোববার থেকে আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রাতে করোনা পরীক্ষায় তার পজিটিভ আসে।

সিটি কপোরেশন সূত্রে জানা গেছে, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সিটি কর্পোরেশনের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়াও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

ডিএনসিসি কর্মকর্তারা ধারণা করছেন, বুধবার দুপুরে ডিএনসিসির উদ্যোগে চলমান খাল পরিষ্কার কার্যক্রম এবং বিভিন্ন খাল থেকে প্রাপ্ত মালামাল প্রদর্শনী পরিদর্শনে সময় জনসমাগম হয়। সেখান থেকে তিনি সংক্রমিত হতে পারেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ