,

নামিবিয়ায় ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তপ্ত, সংঘর্ষ-আটক

news-image

অনলাইন ডেস্ক : নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে নামিবিয়ার মানুষ। বিক্ষোভে হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

বিবিসি জানায়, আফ্রিকায় সর্বাধিক ধর্ষণের ঘটনা নথিভুক্ত হওয়া দেশটির মধ্যে একটি নামিবিয়া। শুধু রাজধানী উইন্ডহোলেই প্রতি মাসে দু’শর অধিক নারী সহিংসতার অভিযোগ পাওয়া যায়।

এমন পরিস্থিতিতে শনিবার রাজধানী শহরে রাস্তায় নেমে আসে বিপুলসংখ্যক মানুষ। প্রধানতম একটি শপিং মলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কয়েক শত নারী, যাদের অধিকাংশই তরুণী বলে জানা গেছে।

বিক্ষোভে পুলিশ বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিক্ষোভের ডাক দেয়া হয়। নারী সহিংসতা রোধে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রেসিডেন্ট হাগ গেইঙগোবের কাছে দাবি জানায় বিক্ষোভকারীরা।

বিক্ষোভ থেকে কয়েক ডজন ব্যক্তিকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, আটককৃতরা পুলিশি নিপীড়নের শিকার হয়েছেন।

এদিকে দেশটির ফার্স্ট লেডি মনিকা কালোন্দো বিক্ষোভে সমর্থন জানিয়েছেন। উইন্ডহোল ছাড়াও অন্য শহরগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য নামিবিয়ান টুইট বার্তায় বিক্ষোভের ভিডিও প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা