সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলা যুবলীগের বিশেষ কর্মী সভায় অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে স্থানীয় ডাকবাংলো চত্বরে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে এক বিশেষ কর্মী সভা উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবের সভাপতিত্বে যুবলীগ নেতা রায়হান আলী ভুইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য।

সভায় প্রধান অতিথি বলেন যুবলীগ হল আওয়ামীলীগের অন্যতম প্রাণশক্তি।যুবলীগ থেকেই আওয়ামীলীগের পরবর্তী নেতৃত্ব তৈরি হয়।দলীয় গঠনতন্ত্র,শৃঙ্খলাবোধ,নেতৃত্বের প্রতি আস্থা,দলের প্রতি প্রগাঢ় ভালবাসা দেখাতে হবে যুবলীগের নেতাকর্মীদের।যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। সভায় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী