,

আগামী ২০ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট শুরু

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ২০ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।

প্রথম ধাপে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। নিজস্ব ওয়েবসাইটে এসব তথ্য জানিয়েছে এয়ারলাইন্সটি।

এতে বলা হয়, আগামী ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে প্রথম ফ্লাইট। পরে ফিরতি ফ্লাইট হিসেবে ওইদিন রাত ১১টা ৫৫ মিনিটে আবার ঢাকা ছাড়বে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর যেতে বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টাইনে যেতে হবে। এজন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হতে পারে; যা যাত্রীকে বহন করতে হবে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি