,

বৈষম্য হ্রাসের বৈশ্বিক তালিকায় বাংলাদেশ ১১৩তম

news-image

নিউজ ডেস্ক : করোনাকালে বৈষম্য হ্রাসের পদক্ষেপ নেয়া সংক্রান্ত বৈশ্বিক তালিকায় ১৫৮টি দেশের মধ্যে ১১৩তম স্থানে আছে বাংলাদেশ। মহামারীর সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অন্য দেশের তুলনায় ভালো থাকলেও কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকোয়ালিটি ইনডেক্স (সিআরআই)-এর এই অবস্থান বেশ নাজুক।

অসমতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বৈশ্বিক এই তালিকায় মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপালের চেয়েও পিছিয়ে বাংলাদেশ।

বাংলাদেশের চেয়ে আবার পিছিয়ে রয়েছে ভারত, পাকিস্তান এবং ভুটান।

ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম এবং ডেভেলপমেন্ট ফাইনান্স ইন্টারন্যাশনাল যৌথভাবে বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সামাজিক সূচকগুলোতে উন্নতির জন্য বাংলাদেশ কিছু পদক্ষেপ নিলেও অসমতা নিরসনের বিরুদ্ধে লড়াই করতে নীতিমালা প্রণয়নে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়নি।’

করোনার সময়ে চিকিৎসকদের উৎসাহিত করতে যে ১১ মিলিয়ন ডলারের বোনাস পেমেন্টে ব্যয় করা হয়েছে, তার প্রশংসা আছে প্রতিবেদনে।

আগের সিআরআই-২০১৮-তে ১৫৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৮তম।

২০২০ সালের তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে। তারপরে ডেনমার্ক এবং জার্মানি। সবার শেষে দক্ষিণ সুদান।

দক্ষিণ এশিয়ায় মালদ্বীপ ৭২তম। শ্রীলঙ্কা ৯৪ নম্বরে। আফগানিস্তান ১০২, নেপাল ১১২, পাকিস্তান ১২৮, ভারত ১২৯ এবং ভুটান ১৪৬।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা