,

বিশ্ব বাণিজ্য সংস্থায় ইতিহাসে প্রথম নারী নেতৃত্ব

news-image

অনলাইন ডেস্ক : নিজেদের ২৫ বছরের ইতিহাসে এই প্রথম নারী মহাপরিচালক পেতে যাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। জেনেভা-ভিত্তিক সংস্থাটি বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে, তাদের সংক্ষিপ্ত তালিকায় যে দুজনকে রাখা হয়েছে তারা নারী: নাইজেরিয়ার এনগোজি ওকনজো-আইওয়ালা এবং দক্ষিণ কোরিয়ার ইও মায়ুং-হি।

রবার্তো আজেভেদোর স্থলাভিষিক্ত হবেন এই দুজনের একজন। যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্যযুদ্ধের কারণে নির্ধারিত সময়ের এক বছর আগেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সবার জন্য সমান বাণিজ্য সুবিধা নিশ্চিত করতে ১৯৯৫ সালে এই সংস্থার যাত্রা শুরু হয়। বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়নের পাশাপাশি ১৬৪ সদস্য দেশের বৈশ্বিক বাণিজ্য সংক্রান্ত সব সমস্যার সমাধান করা হয় এখান থেকে।

ওকনজো-আইওয়ালা নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী। ২৫ বছর কাটিয়েছেন বিশ্ব ব্যাংকে।

তার প্রতিদ্বন্দ্বী ইও দক্ষিণ কোরিয়ার প্রথম নারী বাণিজ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন।

বিশ্ব বাণিজ্য সংস্থার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর টুইটারে তিনি লিখেছেন, ‘শেষ রাউন্ডের প্রক্রিয়ার জন্য নির্বাচিত হতে পেরে আমি গভীর সম্মানিত বোধ করছি।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা