শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেল থেকে বের হলেও যে শর্ত মানতে হবে রিয়ার

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বুধবার সকালেই জামিন মঞ্জুর হয়েছে। ২৮ দিন পর বাইকুল্লা জেল থেকে ছাড়া পেলেন তিনি। তবে রিয়া ছাড়া পেলেও ভাই শৌভিক চক্রবর্তীর জামিন মঞ্জুর করেনি বম্বে হাইকোর্ট।

তবে একাধিক শর্ত আরোপ করা হয়েছে অভিনেত্রীর উপর। তাই জামিন পেলেও আপাতত আদালতের শর্তগুলো মেনে চলতে হবে তাকে।

শর্তগুলো হচ্ছে, আগামী ১০ দিন নিকটবর্তী থানায় হাজিরা দিতে হবে রিয়াকে। নিজের পাসপোর্টও জমা রাখতে হবে থানায়। পুলিশের অনুমতি ছাড়া গ্রেটার মুম্বাইয়ের বাইরে যেতে পারবেন না তিনি। বিদেশ যেতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে তাকে।

এর আগে ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে। চা, কফি-সহ অন্য পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে সুশান্তকে দিতেন রিয়া। বিভিন্ন হোয়াটস অ্যাপ চ্যাট প্রকাশ্যে আসার পর থেকে এমনই অভিযোগ উঠতে শুরু করে। শুধু তাই নয়, সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাদের সঙ্গে একযোগে রিয়া সুশান্তের জন্য মাদকের আমদানি করতেন বলেও ওঠে অভিযোগ। এরপরই রিয়া চক্রবর্তীর বাড়িতে চালানো হয় তল্লাসি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ