,

গোল উৎসবে মাতলো ফ্রান্স-ইতালি

news-image

স্পোর্টস ডেস্ক : নেশন্স লিগে মাঠে নামার আগে প্রস্তুতিটা দারুণ হলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও সাবেক চ্যাম্পিয়ন ইতালির। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আলাদা খেলায় দুই দলই জিতেছে গোল উৎসব করে।

বুধবার রাতটা ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচের রাত। তবে ফ্রান্স-ইতালির গোল উৎসবের রাতও বলা যেতে যারে। ইউক্রেনকে এক রকম গুঁড়িয়ে দিয়েছে ফ্রান্স, জিতেছে ৭-১ গোলে। অন্যদিকে মলডোভাকে ৬-০ গোলে হারিয়েছে জার্মানি।

নিজেদের মাঠে ফ্রান্সের হয়ে এদিন জোড়া গোল করেছেন অলিভিয়ার জিরু। নিজের শততম ম্যাচ খেলতে নামা এই তারকা এখন ফ্রান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার (৪২)। এদিন ছাড়িয়ে গেছেন মিচেল প্লাতিনিকে (৪১)। ৫১ গোল করে যে তালিকায় সবার ওপরে থিয়েরি অঁরি।

একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, অঁতোয়ান গ্রিজমান, এদুয়ার্দো কামাভিঙ্গা ও কোরেন্টিন টোলিসো। অন্য গোলটি তারা পেয়েছে আত্মঘাতী থেকে। ইউক্রেনের হয়ে ব্যবধান কমান ভিক্তর তিশানকভ।

চারবারের বিশ্ব চাম্পিয়ন ইতালিও ম্যাচটি খেলতে নেমেছিল নিজেদের মাঠে। দলটির পক্ষে জোড়া গোল করেন স্তেফান এল শারাউই। একটি করে গোল করেন ব্রায়ান ক্রিস্তান্তে, ফ্রান্সেসকো কাপুতো ও দোমেনিকো বেরার্দি। অন্য গোলটি আত্মঘাতী।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম