,

নোয়াখালীতে নারীকে ৪ টুকরোর ঘটনায় তার ছেলে আটক

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে নুরজাহান বেগম (৫৭) নামে গৃহবধূর চার টুকরো লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে হুমায়ুন কবিরকে (২৮) আটক করেছে পুলিশ।

চরজব্বার থানা পুলিশ বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করে। হুমায়ূন কবির উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের ছেলে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন। তিনি জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক হওয়ায় নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধানখেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

নিহত নুর জাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী। তিনি আট ছেলে ও এক মেয়ের জননী।

ওই নারীকে কেটে ৪ টুকরো করে হত্যা করা হয়েছে। তবে শরীরের টুকরো অংশের মধ্যে বুক ও পায়ের অংশ এখনও পাওয়া যায়নি।

নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে ধানখেতের আইলে শামুক খুঁজতে গিয়ে মরদেহের একটি টুকরো দেখতে পান। বিষয়টি জানাজানি হলে তিনি মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে শনাক্ত করেন এটি তার মায়ের মরদেহ।

পরে চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। মরদেহের উদ্ধারকৃত টুকরো অংশের মধ্যে রয়েছে, মাথা আর কোমরের অংশ।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট