,

এবার ভ্রমণকারীদের জন্য সিঙ্গাপুরে নতুন নিয়ম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে করোনার নিয়ন্ত্রণহীন সময় পেরিয়ে এসেছে সিঙ্গাপুর।

আর এবার ভ্রমণকারীদের জন্য নতুন নিয়মের পরিকল্পনা করেছে দেশটি। এখন থেকে সিঙ্গাপুরে কেউ প্রবেশ করলে ১৪ দিনে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে থাকছে ভিন্ন নিয়ম।

দেশটির যোগাযোগমন্ত্রী অং ইয়ে কুং মঙ্গলবার বলেছেন, নতুন এই ধরনের পদক্ষেপের জন্য এখানে ভ্রমণকারীদের জন্য কঠোর এবং বারংবার পরীক্ষার প্রোটোকল, তাদের গতিবিধির ওপর নজরদারি এবং তাদের অন্য কমিউনিটি থেকে আলাদা করা এসব অন্তর্ভুক্ত থাকতে পারে।
এক বিবৃতিতে তিনি বলেন, বিমান চলাচলের কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের অবস্থান এবং এর অধিকতর বিমান সংযোগ অর্থনীতির জন্য অপরিহার্য।

তিনি স্বীকার করেছেন, যে বর্তমানে স্টে হোম নোটিশ ( এসএইচএন) নিয়ম সম্ভাব্য ভ্রমণকারীদের ক্ষেত্রে প্রতিবন্ধক। তবে তিনি জানান, ভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় সরকার তাদের পর্যটকদের ভ্রমণের বিধিনিষেধের বিষয় সহজ করার বিভিন্ন উপায় অনুসন্ধান করছে।

অং আরো বলেন, আমরা বিশ্বকে এই বার্তা দিতে চাই যে, সিঙ্গাপুর তা সীমান্ত খুলেছে। তাড়াতাড়ি আপনার ভাইরাস নিয়ন্ত্রণে থাকে এবং সংক্রমন হার সিঙ্গাপুরের মত কম তাহলে আমাদের এখানে ভ্রমণ করার জন্য স্বাগতম।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি