,

ভারতে করোনায় আরও ৯৮৬ জনের মৃত্যু

news-image

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ হাজার ৪৯ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ লাখ ৫৭ হাজার ১৩১ জন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও ৯৮৬ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪ হাজার ৫৫৫।বুধবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

করোনায় ভারতে এখনও চিকিৎ‌সাধীন রয়েছেন ৯ লাখ ৭ হাজার ৮৮৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৭ লাখ ৪৪ হাজার ৬৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২ হাজার ২০৩ জন। এখনও পর্যন্ত ভারতে সুস্থতার হার ৮৫.০২%।

ভারতে মৃতের হার ১.৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ১১ লাখ ৯৯ হাজার ৮৫৭ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে দেশটিতে শুরু থেকেই করোনা সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। এখনও অবধি ১৪ লাখ ৬৫ হাজার জন আক্রান্ত হয়েছে সেখানে। কিন্তু গত মাসে মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত ২০ হাজার ছাড়িয়ে যাচ্ছিল। যদিও গত কয়েক দিনে তা ১২-১৩ হাজারে নেমে এসেছে। এই প্রবণতা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতেও। ওই দু’রাজ্যেই কমেছে দৈনিক সংক্রমণ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা