আবাসিক হোটেলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ৩

news-image

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে আবাসিক হোটেলে আটকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে চরফ্যাশন থানা পুলিশ। সোমবার বিকেলে ধর্ষিতা নিজে বাদী হয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের এই অভিযোগ দায়ের করেন। আসামিরা হলেন সোহাগ (২৫), পারভেজ ও মোতালেব। এ ঘটনায় প্রধান আসামি সোহাগসহ পুলিশ তিনজনকে হোটেল থেকে আটক করা হয়।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ওই গৃহবধূর সাথে পূর্বপরিচয়ের সূত্র ধরে সোহাগ বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে হোটেলে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। এসময় সোহাগের অপর দুই সহযোগী পারভেজ ও মোতালেব সহায়তা করে।

ওই নারীর অভিযোগ, হোটেলের ম্যানেজার মোতালেব ও পারভেজ সহায়তা করেন সোহাগকে। সে এই ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। তবে গৃহবধূ কৌশলে হোটেল থেকে পালিয়ে থানার গিয়ে অভিযোগ করেন।

এ ব্যাপারে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, গৃহবধূর সঙ্গে মোবাইলে সোহাগের প্রেমের সম্পর্ক হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে আসার পরে এই ঘটনা ঘটে। পরে ধর্ষণের শিকার গৃহবধূ থানায় অভিযোগ দিলে সোহাগসহ তার অপর দুই সহায়তাকারীকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন