সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুনই হয়েছেন সুশান্ত! অডিও ফাঁস হতেই চাঞ্চল্য

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ফের নাটকীয় মোড়। এবার ভারতীয় এক বেসরকারি সংবাদ সংস্থার দাবি, তাদের কাছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স ( AIIMS)এর ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্তর অডিও রেকর্ড রয়েছে, যাতে তিনি নাকি সুশান্তের মৃত্যুর ঘটনাকে ‘খুন’ হিসেবে উল্লেখ করেছেন।

২৯ জুন সিবিআইকে সুশান্তের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিল AIIMS। তারপরই সুধীর গুপ্তা জানিয়েছিলেন, সুশান্তের মৃত্যু ঝুলন্ত অবস্থার শ্বাসরোধ হওয়ার কারণেই হয়েছে এবং তা আত্মহত্যা।

কিন্তু ওই সংবাদমাধ্যমের দাবি, গত ২২ আগস্ট সুধীর গুপ্তর এই অডিও রেকর্ড হয়েছিল, যাতে তিনি নাকি জানিয়েছিলেন- সুশান্তকে যে খুন করা হয়েছে সে বিষয়ে তিনি ২০০ শতাংশ নিশ্চিত। সুশান্তের ময়নাতদন্তে তাড়াহুড়ো করা হয়েছিল বলেও জানান তিনি।ভিসেরা নমুনা ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি বলেও অভিযোগ করেন।
এর আগেই জানা গিয়েছিল, সুশান্তের ভিসেরা নমুনার মাত্র ২০ শতাংশই AIIMS-এর ফরেনসিক বিভাগ হাতে পেয়েছে।

এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নতুন ফরেনসিক টিম দিয়ে ভিসেরা নমুনা পরীক্ষা করার আবেদন জানিয়েছেন সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং।

সুশান্ত মামলায় এবার সিবিআই তদন্তের ওপরই ভরসা রাখছেন তার বোন শ্বেতা সিং কীর্তি এবং প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন দু’জন।

এদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত এখনও চলছে। সমস্ত দিক খুব ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী