ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন।

ওয়াশিংটনের ওলটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তিন রাত ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে হোয়াইট হাউসে ফেরেন তিনি। খবর বিবিসির

হোয়াইট হাউসে ফিরে বেলকনিতে মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। যেখানে সাম্প্রতিক সময়ে কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।

এক টুইটে ট্রাম্প বলেন, ‌‌সত্যিই ভালো লাগছে। করোনাকে ভয় পাবেন না, এটি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে।

করোনায় আক্রান্ত হওয়ার এক দিন পর গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন ট্রাম্প।

সমর্থকদের চমক দিতে রোববার হঠাৎ করে কিছুক্ষণের জন্য হাসপাতাল ছেড়ে গাড়িবহর নিয়ে বের হন ট্রাম্প। এ নিয়ে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।

এখন পর্যন্ত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকেনানিসহ ট্রাম্পের কাছের অন্তত ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন